ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর পল্লবী এলাকা হতে অপহৃত ভিকটিম উদ্ধার,অপহরনকারী গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকা হতে অপহৃত ভিকটিম উদ্ধারপূর্বক ০১ জন অপহরনকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব ঘৃণিত অপহরনকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।


প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ০৩ নভেম্বর ২০২১ তারিখ সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন এলাকা হতে ০১ জন মেয়ে ভিকটিম অপহৃত হয়। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল ভিকটিম’কে উদ্ধার এবং অপহরণকারী’কে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০ নভেম্বর ২০২১ তারিখ ০১.৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন ভিকটিম উদ্ধারপূর্বক নিম্নোক্ত অপহরনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ক। মোঃ আল আমিন (২১), জেলা-ঢাকা।


প্রাপ্ত অভিযোগ ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে গত ০৩ নভেম্বর ২০২১ ইং তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন উত্তর রাজাশন এলাকা হতে ভিকটিম’কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোর পূর্বক অপহরন করে। পরবর্তীতে আসামী রাজধানীর পল্লবী এলাকায় তার নানার বাসায় আটকিয়ে রেখে গত ০৩ নভেম্বর ২০২১ তারিখ হতে ০৯ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ভিকটিম’কে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রর্দশন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করেছে।


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরনের অপহরনকারীর বিরুদ্ধে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

ads
ads
ads

Our Facebook Page

↑